জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি নাগরিক সমাজের
জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে শহরের বস্তিতে আশ্রয় নেয়া দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, স্থায়ী আবাসন, মৌলিক নাগরিক সেবা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও জলবায়ু উদ্বাস্তু পরিবারের সদস্যরা। এ জন্য নগর দরিদ্রদের কেন্দ্র করে অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা, সিটি করপোরেশন ও পৌরসভার জন্য বিশেষ বাজেট বরাদ্দ এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি তহবিল (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) থেকে তাদের অধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২:০